লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বুধবার বেলা ১১ টায় খেলাফত মজলিস লোহাগড়া উপজেলা আয়োজিত সাংবাদিক এবং খেলাফত মজলিসের কর্মী ও দায়িত্বশীলদের মাঝে ঈদ ভালোবাসা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওঃ হাবিবুর রহমান সভাপতি খেলাফত মজলিস লোহাগড়া উপজেলা। প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা মোঃ রুহুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আবিদুর রহমান সভাপতি নড়াইল মানবিক কল্যান সংস্থা।
সার্বিক সহযোগিতায় করেন ইন্জিনিয়ার শেখ মতিউর রহমান লোহাগড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। সঞ্চালনা করেন মোঃ রাসেল বিশ্বাস সাধারণ সম্পাদক খেলাফত মজলিস লোহাগড়া উপজেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন মুন্সি ওয়াহিদুজ্জামান সহসভাপতি খেলাফত মজলিস নড়াইল জেলা শাখা, মাষ্টার রিয়াজুল ইসলাম সভাপতি শ্রমিক মজলিস নড়াইল জেলা শাখা, ক্বারি ওয়াহিদুজ্জামান প্রচার সম্পাদক খেলাফত মজলিস নড়াইল জেলা শাখা, হাফেজ মুস্তাফিজুর রহমান সহসভাপতি খেলাফত মজলিস নড়াইল জেলা শাখা, মুফতী আশ্রাফুল আলম প্রশিক্ষণ সম্পাদক খেলাফত মজলিস নড়াইল জেলা শাখা, মুফতী আশিকুর রহমান উলামা বিষয়ক সম্পাদক খেলাফত মজলিস নড়াইল জেলা শাখা, মাওলানা অহিদুর রহমান
মাওলানা সিদ্দিকুর রহমান,মোঃ ইমানুর রহমান। আলোচনা সভা শেষে সাংবাদিক এবং খেলাফত মজলিসের কর্মী ও দায়িত্বশীলদের মাঝে ঈদ ভালোবাসা প্রদান করা হয়।














