স্টাফ রিপোর্টার : সফটওয়ার টেকনোলজি পার্ক যশোর ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফের আহসান কবীর ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল। আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে আহসান কবীরকে পুনর্বার সভাপতি ও মোহাম্মদ শাহজালালকে পুনর্বার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে এই দুইজনের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। আজকের নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে এএইচএম আরিফুল হাসনাত তার প্রতিদ্বন্দ্বী জুলিয়াস ইকবালকে পরাজিত করেন। আর কার্যনির্বাহী সদস্যের দুটি পদে জয়ী হয়েছেন মহিদুল ইসলাম ও উজ্জ্বল বিশ্বাস। এই পদে পরাজিত হয়েছেন আনিকা হাসান। এর আগে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মো. মুনসুর আলী সহ-সভাপতি এবং নাহিদুল ইসলাম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নাহিদুল ইসলাম বর্তমান কমিটিরও কোষাধ্যক্ষ। শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পার্কের অষ্টম তলায় ভোট গ্রহণ করা হয়। ৩১ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে বিকাল ৩টার পর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জাহিদ হাসান টুকুন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট তাহমিদ আকাশ ও সদস্য টিপু সুলতান ছাড়াও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
Home
যশোর স্পেশাল আইটি পার্ক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আবারও আস্থা—কবীর-শাহজালাল যুগল নেতৃত্বে পুনর্নির্বাচিত
তালায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার আসর, চ্যাম্পিয়নদের জন্য গরু ও ফ্রিজ পুরস্কার
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হয়েছে আট দলীয় নকআউট টুর্নামেন্ট। শুক্রবার (২৩...
মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দলের প্রীতি ম্যাচ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিতি : মাগুরার মহম্মদপুরে সাবেক জাতীয় ফুটবল দল ও মহম্মদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মহম্মদপুর উপজেলা...
মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুড়ামনকাটিতে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল...
স্টাফ রিপোর্টার চুড়ামনকাটি : শুক্রবার মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে যশোরের চুড়ামনকাটিতে ৮...
লোহাগড়ায় সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর।
লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি : বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমানের পক্ষ থেকে সড়কবাতি, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
খেলাফত মজলিস নড়াইলের লোহাগড়া উপজেলা...
ক্যারিবীয়ানদের বিপক্ষে অলিনের দুর্দান্ত সেঞ্চুরি, ১৩৫ রানের ঝলমলে ইনিংস
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে ক্যারিবীয়ান দলের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় এসেছেন যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার গ্রামের কৃতী সন্তান...














