চৌগাছায় মাদক সেবনের দায়ে একজনকে পনের দিনের কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড

0
136

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাদক সেবনের
অপরাধে নাহিদ হাসান (৩০) নামের একজনকে ১৫ দিনের বিনাশ্রম
কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ডে দন্ডিত করেছেন ভ্রাম্যমান আদালত। সে পৌর
এলাকার বিশ^াসপাড়া মহল্লার মিজানুর রহমানের ছেলে। সোমবার দুপুরে
পৌর সদরের কালিতলায় তাকে মাদক সেবন অবস্থায় পাকড়াও করেন পুলিশ
এবং তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাজা ও অর্থদন্ডে দন্ডিত
করা হয়।
চৌগাছা উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) ও নবাগত ওসির
মাদকের বিরুদ্ধে এমন অভিযান ও তাৎক্ষনিক সাজা প্রদানকে সাধুবাদ
জানিয়েছেন সচেতন মহল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএমএ
মুনীব জানান, সকলের সহযোগীতায় চৌগাছায় মাদক জিরো
টলারেন্সে নিয়ে আসতে হবে, কোন ভাবেই যুবসমাজকে মাদকের ভয়াল
আগ্রাসনের দিকে ধাবিত হতে দেয়া যাবে না। মাদক সেবনের দায়ে
আটক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা
অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও একশ টাকা অর্থদন্ডে দন্ডিত
করা হয়েছে। অভিযান কেবল শুরু এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে
নবাগত নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here