কালীগঞ্জ(ঝিনাইদহ)প্রতিনিধি, মোঃ মাহাবুবুর রহমান : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে বৈদ্যতিক শটে শামিম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক বেথুলি গ্রামের আরিফুল ইসলামের ছেলে । বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জেল্লাল হোসেন।
ন্থানীয়রা জানান , নিহত যুবক ধান পরিবহনের কাজ করতো। প্রতিদিনেরমত বুধবার সকালে মাঠ থেকে ট্রলি গাড়িতে ধান পরিবহনের কাজ করছিল শামিম । ওই সময় পথে ধান পরিষ্কার করার বৈদ্যতিক মেশিনের তার রাস্তার উপর ঝুলন্ত তারের নিচ দিয়ে ট্রলি গাড়ি যাওয়ার সময় বৈদ্যতিক তার ছিড়ে সম্পূর্ণ গাড়িতে বিদ্যুত ছড়িয়ে পড়লে শামিম ও তার সহযোগী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামিম হোসেনকে মৃত ঘোষনা করেন।














