অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

0
126

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহাজান মজুমদার (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটসাইকেলের চালক বিবেকে হালদারকে (৩৫) আটক করেছে পুলিশ। সোমবার (১ জুন) রাতে উপজেলার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামে ভবদহ-টেকা সড়কের পালবাড়ি মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাজান মজুমদার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ি মোড় এলাকার মৃত মোকসেদ মজুমদারের ছেলে। আটক মোটরসাইকেল চালক বিবেক হালদার একই ইউনিয়নের দামুখালি গ্রামের ফকির চাদ হালদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৯টার দিকে পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ি মোড়ে নামক স্থানে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ শাহাজান মজুমদার। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পেছন দিন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুঘটনার পর মোটরসাইকেল চালককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নাসিম সাইদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মঙ্গলবার (২ জুন) সকালে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনায় তার পরিবার কোনো অভিযোগ করেনি। যে কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের লিখিত অনুরোধের প্রেক্ষিতে আটক মোটরসাইকেল চালককে সকালে ছেড়ে দেওয়া হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here