মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হত্যাকাণ্ড: প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ২

0
107

যশোর অফিস : যশোরের মনিরামপুরে ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।
নিহত ইমামুল হোসেন (৫০) ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন রাত আনুমানিক ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামের মতিনের দোকানের পেছনে পূর্ব শত্রুতার জেরে ইমামুল হোসেনের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। অভিযোগ রয়েছে, ভাগ্নিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করাকে কেন্দ্র করে একই এলাকার রবিউল, হোসাইন, রাকিব, মেহেদী ও রাব্বি ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে।
স্থানীয়রা ও স্বজনরা আহত ইমামুল হোসেনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় র‍্যাব-৬ যশোরের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত রাব্বি ও তার সহযোগী রাকিবকে গ্রেপ্তার করেছে। বুধবার রাত সোয়া বারোটার দিকে কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, তারা ঢাকা থেকে সায়রা পরিবহনের একটি বাসে করে এলাকায় ফিরছিলেন। র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here