মনিরামপুরে বনফুলসহ তিন খাদ্য বিক্রয় প্রতিষ্ঠানে অর্ধ লাখ টাকা জরিমানা

0
108

রাহাত আলী, মনিরামপুর : যশোরের মনিরামপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বনফুল,আজমির বেকারি ও রাফি সিয়াম ফুড কর্ণারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণ ও বিদেশ থেকে আসা চকলেটের আমদানিকারক প্রতিষ্ঠানের নাম সংবলিত স্টিকার অবৈধভাবে ব্যবহারের অভিযোগে বনফুল এন্ড কোম্পানীকে ২০ হাজার, আজমির বেকারিকে ২০ হাজার ও রাফি সিয়াম ফুড কর্ণারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান আজ সোমবার দুপুরে মনিরামপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। অভিযানে পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।
মোহাম্মদ সেলিমুজ্জামান বলেন, বনফুলের মনিরামপুর শাখা বিদেশ থেকে আমদানি করা যে সব চকলেট বিক্রি করছেন সেগুলোর মোড়কে আমদানিকারক প্রতিষ্ঠানের স্টিকার পাওয়া যায়নি। অথচ তাদের কাছে আমদানিকারক প্রতিষ্ঠানের আলাদা কয়েকটি স্টিকার পাওয়া গেছে। যা তারা অবৈধভাবে ব্যবহার করছেন, এমনটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এছাড়া বনফুলের বিক্রয়কেন্দ্রে রক্ষিত দইয়ের পাত্রে উৎপাদনের তারিখ পাওয়া যায়নি। এসব অভিযোগে বনফুল মনিরামপুর শাখার ব্যবস্থাপক সোহেল ইমরান হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সেলিমুজ্জামান আরও বলেন, তাছাড়াপণ্যের মড়কে উৎপাদনের তারিখ না থাকায়আজমির বেকারিকে ২০ হাজার টাকা ও
রাফি সিয়াম ফুড কর্ণারে মেয়াদ উত্তীর্ণ পণ্য পাওয়ায় তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here