যশোর অফিস : সনাতন ধর্মবিশ্বাসীদের মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ সারা দেশে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২০ জুন) সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার স্বার্থে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শান্তিকামী নাগরিক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ কর্মসূচিতে উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি একটি চক্র মাঝেমধ্যে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষের মাঝে আঁচড় কাটার চেষ্টা করে। তবে আমরা যদি ধর্ম-বর্ণ নির্বিশেষে লাল-সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশি হিসেবে আমাদের ঐক্যবদ্ধতা বজায় রাখি, তাহলে কেউ ধর্ম বা বর্ণ পরিচয়ের বিভেদের বেড়াজালে আমাদের আবদ্ধ করতে পারবে না।” মানববন্ধনে পূজা পরিষদের নেতৃবৃন্দ এবং অন্যান্য বক্তারা ভগবান শ্রীরামচন্দ্রের অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং কোনো ধর্মের উপাস্য বা প্রতীকের অবমাননা সমাজে বিভেদ ও অস্থিরতা সৃষ্টি করে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা ঘটনার সাথে জড়িত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। বক্তারা আরও উল্লেখ করেন যে, বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের মাধ্যমেই দেশের শান্তি ও উন্নয়ন নিশ্চিত হয়। এ সময় ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা রুখে দিতে দেশের সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
Home
যশোর স্পেশাল যশোরে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙচুরের হুমকির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














