বাঘারপাড়ায় কাঁচির কোপে আহত ১১ মাসের শিশু

0
118

যশোর অফিস : পূর্ব শত্রুতার জের ধরে যশোরের বাঘারপাড়া বড় কুল্লা গ্রামে সাহাবীর হোসেন (১১ মাস) বয়সের এক শিশুকে আহত করেছে প্রতিপক্ষরা। আহত শিশু বড়কুল্লা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়,পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী কুবাদ আলীর ছেলে ইসমাইল (৪০), এবং তার স্ত্রী রেক্সোনা (৩৫) এর সঙ্গে বিরোধের একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় ইসমাইল কাঁচি দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে সেই কোপ শিশুটির ডান পায়ে লাগে। এতে সাহাবীর হোসেনের পায়ে কাটা জখম হয়।
আহত শিশুকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে যশোর হাসপাতালে ভর্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here