মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে নগদ টাকাসহ ৯ জুয়াড়ি আটক

0
104

মাগুরা প্রতিনিধি: মাগুরা পৌর এলাকায় জুয়া খেলার অপরাধে ৯ জনকে হাতেনাতে গ্রেফতার করেছে জেলা ডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ) পুলিশ। গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট পাড়া মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে জজ কোর্ট পাড়া এলাকার একটি টিনের ছাপড়া ঘরের ভেতরে জুয়ার আসর বসেছে। তথ্যটি যাচাই করে মাগুরার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন (পিপিএম-সেবা) মহোদয়ের নির্দেশনায় একটি বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব থান্দার খায়রুল হাসান (পিপিএম)-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ওই টিনের ঘরে আকস্মিক অভিযান চালায়। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৯ জনকে জুয়া প্রতিরোধ আইন ২০২৬ এর আওতায় গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামীরা হলেন,নিখিল দাস (৪২),উজ্জ্বল দাস (৫০),আনন্দ দাস (৬০),গণেশ দাস (২৭),পানু দাস (৫০),মিলন দাস (৬০),নন্দ দাস (৪৫),অজিত মোল্লা (৫০),মো: বশির আহমেদ (৪২)
অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ৫,৬৪০/- (পাঁচ হাজার ছয়শত চল্লিশ) টাকা, জুয়া খেলার ৬জোড়া তাস,একটি খাতা ও ১টি পাটি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here