কুয়াদায় প্রিতি ফুটবল টুনামেন্টে ২-০ গোলে অবিবাহিতরা জয়ী

0
85

কুয়াদা (যশোর) প্রতিনিধি : যশোরের কুয়াদা বাজুয়াডাঙ্গা সমন্বয় উন্নয়ন সংগঠনের উদ্দ্যেগে ও নাজমুল মটরস্’র সৈজন্যে এক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকালে বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুনামেন্টের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিত দল বনাম বিবাহিত দল মুখোমুখী হয়। নির্ধারিত সময়ে অবিবাহিতরা ২-০গোলে বিবাহিত দলকে পরাজিত করে জয়ী হয়।এতে রামনগর ইউনিয়ন ৭নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সদু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মাসুদুর রহমান শামীম।
অনন্যের মধ্যে ওয়ার্ড বিএনপির সম্পাদক আলাউদ্দিন আলা, সহসম্পাদক লালটু হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন বাবু, সহ সাংগঠনিক আসিব ইকবাল সুমন, যুবদল সভাপতি মিলন হোসেন, স্বেচ্ছাসেবক দল সম্পাদক ফারুক হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা করেন শহিদ হোসেন। সহকারি ছিলেন ফারুক হোসেন ও সুমন বিশ্বাস। খেলা শেষে বিজীত ও পরাজিত দলের মধ্যে পুরষ্কার বিতরনসহ ভোজভাজ অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here