প্রেস বিজ্ঞপ্তি : ০১ আগস্ট ২০২৬ ঈসাব্দ শনিবার এবং ০২ আগস্ট ২০২৬ ঈসাব্দ রবিবার জেলা ইমাম
পরিষদ যশোরের সেক্রেটারী মাওলানা বেলায়েত হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের
প্রতিনিধি দল চট্টগ্রামের বাঁশখালী উপজেলা ও কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন
এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে। দলটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার
চাপাছড়ি, বাহারছড়া, কাথরিয়া, জলদী, সরল, ছনুয়া ও শেখেরখীল অঞ্চলের ৬ টি স্পটে এবং
কক্সবাজারের পেকুয়া উপজেলার বড়পাড়া, টইটং, পুরাদিয়া, মগনামা, গর্জনিয়া,
শিকদারপাড়া, নাপিতখালী এলাকায় ৭ টি ইউনিয়নে বন্যাদুর্গত ধর্ম-বর্ণ নির্বিশেষে
৩১০ পরিবারের মাঝে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নগদ অর্থ ও গৃহনির্মাণের
জন্য ঢেউটিন বিতরণ করে। ২ দিনে আর্থিক হিসেবে সর্বমোট ১০ লক্ষাধিক টাকার
অনুদান ও গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের আগে বাড়ি বাড়ি
গিয়ে অসহায় মানুষের তালিকা করে বেশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বাছাই করা হয়।
উল্লেখ্য, প্রতিনিধি দলটি শুক্রবার বাদ জুমআ যশোর গাড়ীখানা থেকে চট্টগ্রামের
উদ্দেশ্যে মাইক্রোবাস যোগে যাত্রা শুরু করে।
“যশোরবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতার কারণেই সুদূর
চট্টগ্রাম ও কক্সবাজারের অধিক ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে এই অনুদান পৌঁছে
দেওয়া সম্ভব হয়েছে।” Ñজেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারী মাওলানা বেলায়েত
হোসেন।
সংগঠনের নেতৃবৃন্দ যশোরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং
আগামীতেও দেশের যেকোনা ক্রান্তিলগ্নে যশোরবাসীকে এগিয়ে আসার ও জেলা ইমাম
পরিষদের পাশে থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বিনীত আহ্বান জানান।
প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন জেলা ইমাম পরিষদ যশোরের সেক্রেটারি
মাওলানা বেলায়েত হোসেন, সহ সভাপতি মাওলানা হামিদুল ইসলাম, সহ- সভাপতি মুফতি
শামসুর রহমান, সহ সম্পাদক মুফতি আব্দুর রহমান এজাজি, সাংগঠনিক সম্পাদক
মুফতি কামরুল আনোয়ার নাঈম, কোষাধ্যক্ষ মাওলানা মাজহারুল ইসলাম, মুফতি
আমানুল্লাহ কাসেমী, মুফতি কবিরুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান, মাওলানা
সালাহউদ্দিন।
Home
যশোর স্পেশাল চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যাদুর্গত ৩১০ পরিবারের মাঝে ১০ লক্ষাধিক টাকার ত্রাণ বিতরণ...














