যশোর পৌর গণঅধিকার পরিষদের প্রধান সমন্বয়ক হলেন সাংবাদিক এইচ. এম. আহসান বিপ্লব

0
87

​স্টাফ রিপোর্টার: গণঅধিকার পরিষদ, যশোর পৌর শাখার সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তিন মাস মেয়াদি একটি বিশেষ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। গণঅধিকার পরিষদ, যশোর জেলা শাখার প্যাডে প্রকাশিত এবং দলের সহ-দপ্তর সম্পাদক মোহাঃ হারুন-অর-রশিদ-এর স্বাক্ষরসংবলিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
​জেলা সভাপতির নির্দেশক্রমে গঠিত এই কমিটিতে প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক এইচ. এম. আহসান বিপ্লব।
​কমিটিতে সমন্বয়ক হিসেবে আরও যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা হলেন—তন্ময় ইসলাম, মোঃ মাসুদ রানা, আলমগীর হোসেন পিন্টু, মুস্তাসিম বিল্লাহ খান, মিনারুল ইসলাম, হৃদয় শেখ, আপন মোল্লা, নাদিম হাসান এবং আশিক ইসলাম।
​দলীয় সূত্র জানায়, নবগঠিত এই সমন্বয় কমিটি আগামী তিন মাসের মধ্যে যশোর পৌর এলাকার সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করা, নতুন সদস্য সংগ্রহ, ওয়ার্ডভিত্তিক কমিটি পুনর্গঠন এবং সবশেষে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ পৌর কমিটি গঠনের লক্ষ্য নিয়ে কাজ করবে।
​গণঅধিকার পরিষদের জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, এই কমিটির মাধ্যমে যশোর পৌর এলাকায় দলীয় ভিত্তি আরও সুসংহত হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here