যশোরে অনুমোদনহীন মবিল কারখানার সন্ধান, চলছে অভিযান

0
82

​স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলার মনোহরপুর গ্রামে সিদ্দিক পেট্রোল পাম্পের পাশে অনুমোদনহীন একটি মবিল কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার (১২ আগস্ট) র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে কারখানা থেকে বিপুল পরিমাণ প্যাকেটজাত মবিল, কাঁচামাল, বোতল, লেবেলসহ মবিল তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে অনুমোদনহীন মবিল কারখানার অস্তিত্বের সত্যতা পাওয়া গেছে। বর্তমানে অভিযান চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here