সাতক্ষীরায় এক পরীক্ষার্থীর শিশু সন্তানের দায়িত্ব নিয়ে প্রশংসায় পূলিশ সদস্য শিল্পী

0
65

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে কোলে থাকা ছোট শিশুকে নিয়ে বিপাকে পড়েছিলেন এক নারী পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর সময় ঘনিয়ে এলেও শিশুকে কার কাছে রাখবেন, তা নিয়ে তৈরি হয় দুশ্চিন্তা। ঠিক তখনই পরম মমতায় এগিয়ে আসেন দায়িত্বে থাকা এক নারী পুলিশ সদস্য। সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে ঘটে এই ঘটনা।
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল শিল্পী নারী পরীক্ষার্থীর দুশ্চিন্তা বুঝতে পেরে বাড়িয়ে দেন সহায়তার হাত। তিনি পরম স্নেহে শিশুটিকে নিজের কোলে তুলে নেন এবং পুরো পরীক্ষার সময় ধরে তার দেখভাল করেন। পুলিশ সদস্যের আশ্রয়ে শিশুটি শান্ত থাকায় নিশ্চিন্তে পরীক্ষার হলে গিয়ে অংশ নেন ওই মা।
ঘটনাটি উপস্থিত অন্যান্য পরীক্ষার্থী ও দায়িত্বপ্রাপ্তদের নজরে এলে কনস্টেবল শিল্পীর এই মানবিক আচরণ প্রশংসা কুড়ায়। মুহূর্তেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উপস্থিত অনেকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষার গতানুগতিক দায়িত্বের বাইরে গিয়ে কনস্টেবল শিল্পী মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন নারী যেন শুধু সন্তান সামলানোর কারণে জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দিয়ে তিনি প্রশংসনীয় কাজ করেছেন।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here