যশোর অফিস : প্রেসক্লাব যশোরের নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর কার্যালয়ে এক সভায় এই দায়িত্ব হস্তান্তর করেন প্রেসক্লাব যশোরের আহবায়ক কমিটির সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব, আকরামুজ্জামান প্রমুখ। আহবায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে সদস্যদের মনোনীত নতুন সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নুর ইসলামসহ পরিষদের নেতাদের কাছে দায়িত্ব বুঝে দেন।
ওই দুই নেতা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচিত সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু, সরোয়ার হোসেন,যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ, ফিরোজ গাজী,কোষাধক্ষ্য জাহিদ আহমেদ লিটন,দফতর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, সদস্য রফিকুল ইসলাম,গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এসএম সোহেল ও তৌহিদ জামান।
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিত নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের নির্বাচন ও সাধারণ সভার জন্য গঠিত আহবায়ক কমিটি ওই নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে ১২১ জন ভোটারের মধ্যে ১১৮জন ভোটার তানের নতুন নেতা নির্বাচিত করে। এই নতুন কমিটির গঠনতন্ত্র অনুযায়ী আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে।














