অভয়নগর (যশোর) প্রতিনিধি : ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও নওয়াপাড়া পৌর যুবদল। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিুজ্জামান রানার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, থানা যুবদলের সদস্যসচিব ভিপি হারুন, পৌর যুবদলের সদস্যসচিব আল মামুন সোহাগ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কুরাইশী পাপ্পু ও থানা যুবদলের অন্যতম নেতা ওয়াসিমুল বারী। এ ছাড়া যুবদল নেতা সোহাগ হোসেন, মুন্না হোসেন, শাহিন আলম, সাগর হোসেন, জিহাদুল ইসলাম, মামুন হোসেন, ইদ্রিস মোল্লা, মফিজুর রহমান, সবুজ হোসেন, ইন্দ্রজিৎ কুমার রকেট, রাজু আহমেদ, জসীম উদ্দীন, শাহাবুদ্দিন, খোকন হোসেন, ইমরান হাসান, সাদ্দাম হোসেন, মুস্তাক হোসেন, নয়ন, রমজান মোল্লা, হাসিবুল, ফরহাদ হোসেন, ফারুক হোসেন ও ইউসুফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় পৃথক দূর্ঘটনায় নিহত ৬ জন, আহত ৪০ জন
ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত ও ৪০ জনের মত আহত হয়েছে। বুধবার দুপুর দুটোর দিকে...
কোটচাঁদপুরে মেধাবী ছেলের চিকিৎসায় নিঃস্ব পিতা, সহায়তার আবেদন
মোস্তাফিজুর রহমান আপেল, কোটচাঁদপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি: অস্ত্রপাচার হয়েছে পাঁচটি এখনো বাকীঁ দুইটি রেজাউল করিম- কোটচাঁদপুরঃ "আমার একমাত্র ছেলেকে বাঁচান। টাকার অভাবে মেধাবী ছেলেটি...
ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারি মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদ বিজয়া অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধিঃ ব্যাপক কড়াকড়ি, বিধি নিষেধ ও প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে কপিলমুনিতে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন পর্ব অনুষ্ঠিত হয়েছে। আর এরই মধ্যে দিয়ে...
কয়রায় সরকারি জমি নিয়ে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় হোমিও ডাক্তারের মৃত্যু
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলায় ১৩ শতক সরকারি জমি ও কলার কাধি কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত...
কলারোয়ার উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি : উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কলারোয়ার ৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হলো। বুধবার উপজেলার সকল পূজামণ্ডপে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য...














