কেশবপুর ব্যুরো : কেশবপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ,পূজা উদযাপন ফ্রন্ট,ও হিন্দু সম্প্রদায়ের গণ্য মান্য ব্যক্তিবর্গের সাথে শারদীয় দূর্গাপূজা পরবর্তী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনিন্দ্য-অনন্যা প্রান্তর তার নিজ বাসভবনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বিশ্বজিৎ চৌধুরী।মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও বিএনপির দূর্গাপূজা মনিটারিং টিমের অন্যতম সদস্য অমলেন্দু দাস অপু।
উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব উৎপল দে’ পরিচালনার মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহন দেবনাথ, যুগ্ম আহ্বায়ক সু-প্রভাত বসু, পৌর কমিটির আহ্বায়ক মলয় বসু, সদস্য সচিব নিত্যানন্দ দাস, পূজা মন্দির কমিটি ও গণমান্যেদের মধ্যে থেকে বক্তব দেন কোমলকৃঞ্চ চক্রবর্তী, দিপংকর দত্ত, অসীম দেবনাথ, সুকদেব সরকার, কপিল রায়, গোপাল মন্ডল, প্রকাশ দত্ত, পরিমল সরকার প্রমূখ। বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু শারদীয় দূর্গাপূজা সুন্দর ভাবে সম্পন্ন হাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসনের সকল স্তরের কর্মকতা সহ পূজা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।














