এসএমই ফাউন্ডেশনের ঢাকায় জাতীয় এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম নার্গিস

0
2

কাগজ সংবাদ : এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় জাতীয়
এসএমই নারী উদ্যোক্তা সামিট ২০২৬ নারী উদ্যোক্তো
সম্মাননা পেলেন খুলনা বিভাগের যশোরের মরিয়ম
নার্গিসকে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ৮জন সফল নারী-
উদ্যোক্তাকে সম্মাননা তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইন্সটিটিউট
অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণে জাতীয়
এসএমই নারী-উদ্যোক্তা সামিট, পণ্য মেলা, ক্রেতা-
বিক্রেতা ম্যাচমেকিং এবং সফল নারী-উদ্যোক্তা
সম্মাননার আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন।
শনিবার নারী-উদ্যোক্তা সামিট-এর সমাপনী অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা
ওবায়েদ ইসলাম এমপি। শিল্পসচিব এবং এসএমই
ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খানের
সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিল্প
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং এসএমই
ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য মো. নূরুজ্জামান
এনডিসি এবং বিআইএম এর মহাপরিচালক মো.
সলিমউল্লাহ। সামিটের উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরে
স্বাগত বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের
উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান। ধন্যবাদ জ্ঞাপন
করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক
(অতিরিক্ত দায়িত্ব) মো. নাজিম হাসান সাত্তার।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
বলেন, নারী-উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে
সহায়তার জন্য ডিসপ্লে সেন্টার স্থাপন করা হবে।
শিল্পসচিব এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন
আব্দুন নাসের খান বলেন, একজন নারী-উদ্যোক্তার
সাফল্য অন্য নারীর জন্য পথপ্রদর্শক হতে পারে। তিনি
আরো জানান, নারী-উদ্যোক্তাদের ব্যবসায় ঋণ প্রাপ্তি
এবং উন্নত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সহায়তা প্রদান
করবে এসএমই ফাউন্ডেশন। অনুষ্ঠানে নিম্নোক্ত ৮জন
নারী-উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়: ঢাকা
বিভাগ: সাগুফতা সুলতানা (রাজবাড়ী) চট্টগ্রাম
বিভাগ: মঞ্জুলিকা চাকমা (রাঙ্গামাটি) রাজশাহী
বিভাগ: আফরোজা আজিজ মুন্নি (রাজশাহী)
খুলনা বিভাগ: মরিয়ম নার্গিস (যশোর)বরিশাল
বিভাগ: বিলকিস আহমেদ লিলি (বরিশাল) ময়মনসিংহ
বিভাগ: হেনা খাতুন (জামালপুর) রংপুর বিভাগ:
উম্মে কুলসুম পপি (রংপুর) সিলেট বিভাগ: শান্তনা
(সিলেট)
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক
উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং
স্থানীয় অর্থনীতির বিকাশে ক্ষুদ্র, কুটির ও মাঝারি
উদ্যোগের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সম্ভাবনাময়
প্রায় ৬০জন নারী-উদ্যোক্তার পণ্য প্রদর্শন ও বিক্রয়
করবেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা
পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here