মোংলা প্রতিনিধি: মোংলায় এক স্কুল ছাত্রীকে ভারতে পাচারে ব্যার্থ হয়ে তাকে ঢাকায় নেয়ার পথে গাড়ীতে ফেলে পালিয়ে যায় সংঘবদ্ধ পাচারকারীরা। জান্নাতের প্রতিবেশি ময়না ও জাহানারা তাকে পাচার করতে চেয়ে ব্যার্থ হয় বলে অভিযোগ করে জান্নাত ও তার বাবা। জান্নাত মোংলা উপজেলার চিলা ইউনিয়নের বৌদ্যমারী গ্রামের দিন মজুর জালাল ব্যাপারীর মেয়ে এবং স্থানীয় ছবেদ খাাঁন মাদ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। পাচারকারীদের হাত থেকে ঘটনার তিনদিন পর ওই স্কুল ছাত্রীকে এক ফুফাতো ভাই নাইম’র সহায়তায় তাকে উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। এ ঘটনায় প্রতিবেশি লাল মিয়া ব্যাপারীর মেয়ে ময়না বেগম ও আজিত মৃধার মেয়ে জাহানারা বেগমের বিরুদ্ধে গত ২৫ জানুয়ারী থানায় অভিযোগ দিলেও রহস্যজনক কারণে এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। অভিযোগ নেওয়ার ব্যাপারেও পুলিশ গড়িমশি করেন বলেও দাবি করেন ওই স্কুল ছাত্রীর বাবা জালাল ব্যাপারী। জানতে চাইলে এ বিষয়ে মোংলা থানার সেকেন্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, অভিযোগটি মামলা হওয়ার মত ঘটনা না বিধায় আমলে নেওয়া হয়নি। তবে ভিক্টিম ও বাদী পক্ষের অভিযোগ মামলা নেওয়া হবে বলে পুলিশ তাকে বার বার আশ্বস্ত করছে। থানায় দায়ের হওয়া অভিযোগ সুত্র ও স্কুল ছাত্রী জান্নাতের বাবা জালাল ব্যাপারী বলেন, ঘটনার দিন গত ১৩ জানুয়ারী বিকেলে ফরেষ্ট অফিস সংলগ্ন পাশ্ববর্তী একটি পুকুরে পানি আনতে গিয়ে তার মেয়ে আর বাসায় আসেনি। পরে আত্বীয়র বাড়ীসহ অনেক খোঁজাখুঁজির পর মেয়েকে না পাওয়া গেলে পরদিন ১৪ জানুয়ারী মোংলা থানায় সাধারণ ডাইরী করেন জালাল ব্যাপারী। এরপরে তিনি লোকমাধ্যমে জানতে পারেন প্রতিবেশি ময়না ও জাহানারা তার মেয়েকে অপহরন করে ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যায়। ১৫ জানুয়ারী ভোরে অপহৃত স্কুল ছাত্রী জান্নাত খানম পাচারের খবর জানতে পেরে কৌশলে তার ফুফাতো ভাই নাঈমকে মোবাইলে ফোন করলে ঢাকার নবীনগরের দিগন্ত বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করে। এসময় পাচারকারী ময়না ও জাহানারাসহ অন্যরা পালিয়ে যায়। পরে জান্নাতের চাচা ও ফুফাতো ভাইরা তাকে ঢাকা থেকে মোংলায় নিয়ে আসে। পরে স্কুল ছাত্রী জান্নাতের কাছে ঘটনাটির বিস্তারিত শুনে ময়না ও জাহানারাকে অভিযুক্ত করে গত ১৬ জানুয়ারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্কুল ছাত্রী জান্নাতের বাবা জালাল ব্যাপরী। তবে ঘটনার এতদিন পার হলেও রহস্যজনক কারনে এখন পর্যন্ত অভিযোগটি আমলে নেয়নি পুলিশ। অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনা তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে সত্যতা পেলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













