এমএ সাজেদ,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচন আজ ৩০ জানুয়ারি, শনিবার। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পৌরসভার ৯ কেন্দ্রে ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। শনিবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘবছর সীমানা জটিলতার মামলা থাকায় সেই মামলা নিষ্পত্তির পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। দ্বিতীয় নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। এবার তৃতীয় বারের নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন ৩ মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী। যদিও মেয়র পদে ৫ জনের নাম রয়েছে। তবে গত ১৮ জানুয়ারি নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী ও ২ বারের সাবেক মেয়র বিএনপি নেতা আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২৯ জানুয়ারি, শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী। ফলে মেয়র পদে ৫ জনের নাম থাকলেও কার্যত: লড়াইয়ে রইলেন ৩ প্রার্থী। এরা হলেন: আওয়ামী লীগের মাস্টার মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপি’র শেখ শরীফুজ্জামান তুহিন (ধানের শীষ) ও সাবেক মেয়র আকতারুল ইসলামের সহধর্মিণী নার্গিস সুলতানা (জগ)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরতি ৩টি আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় রয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপে নির্বাচন বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বিধানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকছেন। উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১,২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬ জন।
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...













