শেখ সিরাজুদ্দৌলা লিংকন কয়রা(খুলনা)প্রতিনিধি ঃ সুপার সাইকোন আম্পানের তান্ডবে তিগ্রস্থ খুলনার কয়রা উপজেলা পাউবোর বেড়ীবাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক (এমপি)। গতকাল শুক্রবার দুপুর ১২ টায় কয়রা উপজেলার ভাঙ্গনকবলিত কাশিরহাট এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাঁধ নির্মানে উপকুলীয় অঞ্চলে কাজ করছে পাউবো। প্রতি বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্াসসহ বিভিন্ন দুর্যোগের সাথে মোকাবেলা করে এলাকার মানুষ খুবই কষ্টে আছেন। বেড়ীবাঁধ সুরার জন্য সরকার আগে থেকেই কাজ করে যাচ্ছেন। মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের প থেকে ইতিমধ্যে কয়রার টেকসই বাঁধ নির্মানের জন্য মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। চলতি মাসেই সেটি একনেকে পাশ হলেও আগামী মাসের মধ্যেই কয়রার টেকসই বেড়িবাঁধ নির্মান কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, মেঘা প্রকল্পের কাজ শুরু করা হলে অতি তাড়াতাড়ি সময়ের মধ্যে এ অঞ্চলের মানুষ নদী ভাঙ্গন থেকে মুক্তি পাবে। সেই লইে পানি সম্পদ মন্ত্রনালয় কাজ করছে। পরিদর্শনকালে কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু সফর সঙ্গি হিসাবে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। এ সময় এমপি বাবু বলেন, কয়রার জনগনের প্রত্যাশা টেকসই বেড়িবাঁধ নির্মান। সেটির কাজ অল্প সময়ের মধ্যে শুরু করা হবে। টেকসই বেড়িবাধ নির্মানের জন্য বর্তমান সরকার খুবই আন্তরিক। এটির কাজ শুরু করা হলে এ আঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ রোকনুদৌলা পাউবোর অতিরিক্ত মহা-পরিচালক ড. মোঃ মিজানুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, সাতীরা পাউবোর নির্বাহী প্রকৌশলী শুধাংশ শেখর সরকার, কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কয়রা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ চন্দ্র সানা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, আব্দুল্যাহ আল মামুন লাভলু, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধ্যা এইচ,এম নজরুল ইসলাম, পাউবোর আমাদী সেকশন কর্মকর্তা মশিউল আবেদিন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার মাহবুবুর রহমান, মোঃ হুমায়ুন কবির, সরদার হারুন আর রশিদ, গনেশ মন্ডল, আঃ সামাদ গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু প্রমুখ।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...














