নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া পৌরসভার উথলী গ্রামে ১৪ বছর বয়সী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। অসুস্থ অবস্থায় রাতেই তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কালিয়া পৌরসভার উথলী গ্রামের এক কিশোরী কন্যাকে তার প্রেমিক একই গ্রামের নিশান মোবাইল ফোনে বাড়ির পাশের বিলের মধ্যে ডেকে নিয়ে যায়। সেখানে নেয়ার পর নিশানসহ তার বন্ধুরা তার মুখ বেঁধে ফেলে সকলে মিলে গণধর্ষণ করে। এক পর্যায়ে ওই কিশোরী দৌঁড়ে গিয়ে এক প্রবাসীর বাড়িতে গিয়ে ওঠে। খবর পেয়ে পরিবারের সদস্যরা রাত পৌনে ২টার দিকে অসুস্থ ওই কিশোরীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া জানান, ঘটনার সাথে জড়িত প্রেমিক নিশানকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ধর্ষিতার ডাক্তারী পরীা নড়াইল সদর হাসপাতালে সম্পন্ন হবে।
ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগাতে চাই: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন নবজাগরণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী। তিনি...
যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক...
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা ঐক্য নষ্ট করতে চায় তারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিস্কার ভাষায় বলতে চাই,...
২৪-এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি-প্রতিমন্ত্রী অমিত
স্টাফ রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পরাজিত শক্তিই ৭ই নভেম্বরের পরাজিত শক্তি। ২৪-এর...
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
যশোর প্রতিবেদক : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে যশোর সিটি কলেজের...
মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে জনমত গড়তে মানববন্ধন কর্মসূচি পালন
আজিবর রহমান, মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুরে অপ-সাংবাদিকতার বিস্তার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেসবুকে পেজ ও ইউটিউবে চ্যানেল খুলে...













