কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

0
402

মাহাবুবুর রহমান, কালীগঞ্জ : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে সোহেল রানা (১৯) নামের এক কলেজ ছাত্রের নিহত হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার দুলালমুন্দিয়-বাবরা সড়কের রেলগেট এ ঘটনা ঘটে। নিহত সোহেল রানা একই এলাকার খামারমুন্দিয়া গ্রামের রাজমিস্ত্রি আব্দুল আলীমের ছোট ছেলে। সে কালীগঞ্জ শহরের সরকারী মাহাতাব উদ্দিন কলেজের ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোহেল বাড়ি থেকে সার ও কীটনাশক নিয়ে মাঠে যাচ্ছিল। যাওয়ার পথে বাবরা রেলগেট পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ধাক্কা লেগে পাশেই ছিটকে পড়ে। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। কালীগঞ্জ মোবারকগঞ্জ রেল স্টেশনের মাস্টার জামাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ পরিবার নিয়ে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here