ফ্রেন্ডস কাব যশোরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
352

নিজস্ব প্রতিবেদক : যশোরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস কাব যশোরের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার শহরের বেজপাড়া কবরস্থান রোডে সংগঠন প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। ফ্রেন্ডস কাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানুর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোস্তফা, প্রেসকাব যশোরের সম্পাদক আহসান কবীর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনিবার্ণ সংসদের সাধারণ সম্পাদক কামাল হাসান পলাশ, সাবেক সভাপতি আফজালুল করিম রানু, যশোর শিল্পকলা অ্যাকাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রেসকাব যশোরের যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, ফ্রেন্ডস কাব যশোরের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রেন্ডস কাব যশোরের সিনিয়র সহসভাপতি রকিবুল ইসলাম ছিটন, মোহাম্মদ সেলিম, আহসানুল হক বাবলু, আবু সাঈদ মিন্টু প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্ট অংশ নেয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here