শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ২০ শতাংশ জমির কলাগাছ কাটতে গিয়ে প্রতিবেশীর ধাওয়া খেয়ে পালিয়ে গেলো দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার ৫নং কাচেরকোল ইউনিয়নের বালিয়াঘাট গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে চার-পাঁচজন দুর্বৃত্ত এ কলাগাছ কাটতে এসেছিল বলে জমির মালিক রতিডাঙ্গা গ্রামের কেয়ামত মোল্লার ছেলে শহিদুল ইসলাম অভিযোগ করেন। জানা গেছে, সেখানে বিভিন্ন জাতের দেড় শতাধিক কলাগাছের চারা রোপন করেন তিনি। যা দুই মাস পরে প্রতি কাঁধী কলা ৮০০ টাকায় বিক্রির জন্য উপযুক্ত হবে।তিনি অভিযোগ করে বলেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার রাতে সুরুজ ডাক্তারের লোক বালিয়াঘাট গ্রামের পিকুল, জিকু,আব্দুল মজিদ,সবুজ কলা গাছ কাটতে এসেছিল এবং বেশ কিছু কলাগাছ কাটার পর প্রতিবেশীরা টের পেলে তারা পলায়ন করে। এ বিষয়ে শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসিন হোসেন জানান, তিনি কলাগাছ কাটার ঘটনাটি শুনেছেন। কলাগাছের মালিককে তিনি থানায় একটি অভিযোগ দিতে বলেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ প্রাইভেটকার জব্দ, চালক আটক
স্টাফ রিপোর্টার : যশোরের অভয়নগরে ১৯৮ বোতল নিষিদ্ধ সিরাপসহ রকিবুল ইসলাম (২৮) নামে এক প্রাইভেটকারচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার শুভরাড়া...
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভা
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১.০০ টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেটে ...
পাইকগাছায় ৩ মাসব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি : ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে মানবতার সেবায় এক মহতী উদ্যোগের সূচনা হয়েছে। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের...
ফকিরহাটে সরকারি চাকরিজীবী দম্পতির বাসায় ভয়াবহ চুরি, ৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে সরকারি চাকরিজীবী এক দম্পতির ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে। উপজেলার মূলঘর...
ঝিকরগাছায় পুকুরে গ্যাস ট্যাবলেট : ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন, থানায় অভিযোগ
বিল্লাল হুসাইন : যশোরের ঝিকরগাছা উপজেলার লাউজানি গ্রামে সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে প্রায় ৫লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গিয়েছে।...














