কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর পুলিশ ক্যাম্প এলাকায় নিরাপত্তার স্বার্থে স্থানীয় ব্যবসায়ীবৃন্দ টহলগাড়ি হস্তান্তর করেছে। মঙ্গলবার বিকেলে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন ব্যবসায়ীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, পদ্মাকর ইউপি চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, সাবেক চেয়ারম্যান বিকাশ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য ইমাজুল হক, বিশিষ্ট ব্যবসায়ী তপন কুন্ডু, গোপাল কুন্ডু, আজাদ আমিন, জাহাঙ্গির হোসেন, মনির মন্ডল, লাভলু মিয়া, বাজার দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাসিরুল ইসলাম, সাধারন সম্পাদক ডা এস এ জি মিল্টন, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহিদুল ইসলাম। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিক টহল গাড়ি কাজ করবে।
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...
যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
যশোর প্রতিনিধি : যশোরে মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই মাটিকাটা শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলার...















