কাবাডি বাংলাদেশের একটি জাতীয় খেলা। এক সময় খেলাটি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক জনপ্রিয় ছিল। সময়ের পরিক্রমায় এ খেলাটি জনপ্রিয়তা হারায়। এ খেলাটি গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা এবং খেলাটির সাথে বাংলাদেশের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক আছে। খেলাটির জনপ্রিয়তা এবং হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে যশোর জেলা ক্রীড়া সংস্থা ও যশোর জেলা পুলিশের যৌথ ব্যবস্থাপনায় এবং সিটি প্লাজা যশোরের পৃষ্ঠপোষকতায় অদ্য ১০/০৩/২০২১ সকাল ১৫.০০-১৭.০০ ঘটিকার সময় বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০ এর বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা যশোর বাদশাহ ফয়সল ইসলামী ইন্সষ্টিটিউট (কেন্দ্রীয় ঈদগাহ ময়দান) এ অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, যশোর। সভাপতিত্ব করেন জনাব ইয়াকুব কবীর, সাধারণ সম্পাদক, যশোর জেলা ক্রীড়া সংস্থা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস এম ইয়াকুব আলী, চেয়ারম্যান, হোটেল সিটি প্লাজা, যশোর, জনাব আহসান কবির বাবু, সাধারণ সম্পাদক, প্রেসকাব যশোর, পুলিশ সুপার, সিআইডি, যশোর, পুলিশ সুপার খুলনা এর প্রতিনিধি, পুলিশ সুপার, নড়াইল এর প্রতিনিধি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়াও ফাইনাল খেলায় যশোর জেলা পুলিশ, যশোরের অন্যান্য পুলিশ ইউনিটের উর্ধতন কর্মকর্তাগন এবং যশোর জেলায় ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ সাধারণ দর্শকগন উপস্থিত ছিলেন। খেলায় খুলনা জেলা পুরুষ কাবাডি দল ও নড়াইল জেলা মহিলা কাবাডি দল চ্যাম্পিয়ন হয়।
Home
যশোর স্পেশাল বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস্ ২০২০ এর খুলনা বিভাগীয় পর্যায়ের কাবাডি প্রতিযোগিতার ফাইনাল...
নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি— কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের...
কপিলমুনি প্রতিনিধি : দূর্ণীতির কালিমা না মুছতেই এবার নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারী বই বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল...
সীমান্তের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের লাঠি মিছিল, আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
বেনাপোল থেকে এনামুল হকঃ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শার সীমান্তবর্তী বেনাপোল স্থলবন্দরে লাঠি মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন...
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১
শার্শা প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে বিপুল পরিমাণ লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ শেখ মহাসিন কবির (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে...
শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক
আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের...
সার নিয়ে কারসাজি করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত
যশোর অফিস : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার নিয়ে যেকোনো ধরনের কারসাজি বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সার...














