রাজিয়া সুলতানা,লোহাগড়া(পৌর)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার দুর্নীতি-অনিয়মের বিচারসহ অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে এলাকাবাসী। রবিবার দুপুর ২টায় দিঘলিয়া বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিযোগে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ মুস্তাফিজুর রহমান সেবা প্রার্থীদের কাছ থেকে ভয়-ভীতি প্রদর্শণসহ কৌশলে লাখ লাখ টাকা ঘুষ নিচ্ছেন। করছেন অসদাচরণ। উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট ওই ভূূমি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দিলেও কাজ হয়নি। উপায়ন্তর না পেয়ে এলাকার বীর মুক্তিযোদ্ধারাসহ বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সেবা প্রার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ভূমি কর্মকর্তা তাদের কম টাকার রশিদ দিচ্ছেন। চাহিদা মাফিক টাকা না দিলে সেবা প্রার্থীদের গালিগালাজ করছেন। কুমড়ি গ্রামের মোঃ আজিজুল শেখের ছেলে মোঃ বালাম শেখ অভিযোগে জানান, ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ মুস্তাফিজুর রহমান আমার কাছ থেকে ১ হাজার টাকা নিয়ে ২শত টাকার খাজনা রশিদ(দাখিলা) দিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানের জমির খাজনাও নিচ্ছেন কয়েকগুণ বেশি। নামজারীর প্রতিবেদনে ভূমির মালিকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ চান সরদার, বীর মুক্তিযোদ্ধা এসকে,আবু তাহের মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিম খান, বীর মুক্তিযোদ্ধা হারুন সরদার, ব্যবসায়ী মোঃ কামরুল শেখ, উপজেলা আওয়ামী লীগের নেতা সরদার আব্দুল হাই, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান, মোঃ কবির হোসেন, শেখ নজরুল ইসলাম, আঃ আজিজ মোল্যা প্রমুখ। দিঘলিয়া ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ মুস্তাফিজুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার মা অসুস্থ। আমি পরে কথা বলবো। লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) রাখী ব্যানার্জী বলেন, ভূমি সহকারী কর্মকর্তা সৈয়দ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত রিপোর্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দ্রুতই দাখিল করবো। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














