সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার দেবহাটায় হত্যার ভয় দেখিয়ে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া এক কন্যা শিশুকে (৮) ধর্ষনের অভিযোগে ধর্ষক সিরাজুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং-০৮। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম ওই গ্রামের মৃত আহম্মদ মোল্যার ছেলে। তিনি পেশায় একজর কাঠ মিস্ত্রি। পুলিশ ও নির্য়াতিতা শিশুর স্বজনরা জানান, খেজুরবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া ওই ওই কন্যা শিশুটি প্রতিদিন তার সহপাঠীদের সাথে পাশ্ববর্তী তার ফুফুর বাড়ীতে খেলা করতে যেতো। খেলা করতে যাওয়ার সময় প্রতিবেশী কাঠমিস্ত্রি সিরাজুল তাকে কৌশলে তার ফার্নিচারের দোকানে নিয়ে প্রায়ই তাকে কুপ্রস্তাব দিতো ও উত্যক্ত করতো। এক পর্যায়ে গত সোমবার লম্পট সিরাজুল তার ফর্নিচারের দোকানে ওই শিশুটিকে ডেকে নিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এরপর শিশুটি বাসায় ফিরে বিষয়টি সে তার বাবা-মাকে জানায়। কোন উপায় না পেয়ে একপর্যায়ে ওই শিশুর বাবা-মা বৃহস্পতিবার দুপুরে দেবহাটা থানা পুলিশের স্মরনাপন্ন হন এবং তার মা বাদী হয়ে তার শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক সিরাজুলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় রাতেই তাকে গ্রেপ্তার করেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ধর্ষক সিরাজুল ইসলামকে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং নির্যাতিতা শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!
চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের একটি গলির বসতবাড়ির দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় হাসিনা’, ‘মুজিব সেনা’ ও ‘ফিরছি আবার ডিসেম্বর’সহ বিভিন্ন...
মনিরামপুরে অপসাংবাদিকতার শিকার এক নারীর জুতাপেটা খেলেন কথিত সাংবাদিক # অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
মণিরামপুর ( যশোর ) প্রতিনিধি: মনিরামপুর উপজেলায় সাংবাদিক পরিচয়ধারী একটি চক্রের নানা অপকর্ম ও দৌরাত্মে অতিষ্ঠ হয়ে পড়েছে শান্তিপ্রিয় মানুষ। কতিথ একটি সংগঠনের ছায়াতলে...
পাইকগাছায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা স্টেডিয়াম থেকে...
ফকিরহাটে জনতার ঢল, হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
মেহেদী হাসান নয়ন, ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাট সফরের অংশ হিসেবে ফকিরহাটের কাটাখালি চত্বরে আয়োজিত পথসভায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন মাননীয়...
‘অপসাংবাদিকতা’র বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা, নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
অভয়নগর (যশোর) প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর এলাকায় কিছু নামধারী, অখ্যাত ও নিবন্ধনহীন নিউজ পোর্টালসহ ফেসবুক-ইউটিউবে মানহীন ও ভিত্তিহীন...













