বাঘারপাড়া (যশোর) থেকে আজম খাঁনঃ যশোরের বাঘারপাড়া ঠান্ডা পুলিশ করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনামূলক প্রচার অব্যাহত রেখেছে। বুধবার সকালে থানা পুলিশের আয়োজনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণসহ তা ব্যবহারের ক্ষেত্রে মানিষিকতা তৈরিতে উদ্বুদ্ধ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলামসহ পুলিশ সদস্যরা। এর আগে গত মঙ্গলবার উপজেলা সদরের বিভিন্ন স্থানে থানা পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














