তালা(সাতক্ষীরা)প্রতিনিধি : তালা উপজেলা ডাঃ সনজয় বিশ্বাস কোন প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিনা নোটিশে মতার দাপটে ও অর্থের লোভে চাকুরী কেড়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মির্জা কালাম উপজেলা চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রকাশ, গত ২০১৯ সালের ১৬ অক্টোবর প্রাণী সম্পদ অফিসে “এলডিডিপি” প্রজেক্টের আওতায় তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া গ্রামের মৃত.মির্জা আব্দুল বারিক এর পুত্র মির্জা কালাম তালা “এলএসপি” পদে নিয়োগ প্রাপ্ত হন। নিয়োগ বোর্ডে উপজেলা নির্বাহী অফিসার,প্রাণী সম্পদঅফিসার,মৎস্য অফিসার, যুব উন্নয়ন অফিসার এবং মহিলা বিষয়ক কর্মকর্তার ৫ জনের সমন্বয়ে গঠিত বোর্ডে এই নিয়োগ দেয়া হয়। নিয়োগের পর হতে মির্জা কালাম প্রতিদিন অফিস করে আসছিলেন। যথারীতি গত ১০ জুন ২০২১ তারিখ মির্জা কালাম অফিসে গেলে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সনজয় বিশ্বাস তার চাকুরী নাই বলে অফিস হতে চলে যেতে বলেন। চাকুরী যাওয়ার কারন জিঞ্জাসাবাদে তিনি কোন সদুত্তর দিতে পারেননী বলে লিখিত বক্তব্যে আবুল কালাম জানান। আবুল কালাম আরও জানান, তার পরিবর্তে আরও একজনকে নিয়োগ দেয়া হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, আবুল কালামের পরিবর্তে যাকে নিয়োগ দেয়া হয়েছে তার সাথে ডাঃ সনজয় বিশ্বাস এর একটি সম্পর্ক আছে। তাহাছাড়া এখানে অর্থের ও লেনদেন হয়েছে। তাহা না হলে কালামের চাকুরী যাওয়ার কথা না। আবুল কালাম চাকুরী ফিরে পাওয়ার জন্য তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বরাবর আবেদন করেন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল ইসলাম জানান, কাহাকেও চাকুরী হতে অব্যহতি দিতে গেলে তার দোষ খুজে বের করতে হয়। তদন্ত বোর্ড করতে হয়। দোষী প্রমানিত হলেই কেবল চাকুরী হতে কাহাকেও চাকুরী হতে অব্যহতি দেয়া যেতে পারে। বিনা নোটিশে কাহাকেও চাকুরী হতে অব্যহতি দেয়া যায় না। তবে বিষয়টি যেহেতু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সেহেতু আমি তার সাথে কথা বলব। উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার জানান, বিষয়টি আমি শুনেছি। আমার কাছে ছেলেটি একটি আবেদন করেছে। বিষয়টির ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সনজয় এর সাথেও কথা বলেছি। তাকে এ ব্যাপারে নমনীয় হওয়ার ব্যাপারে অনুরোধ করেছি। তাহা ছাড়া মহামারী করোনায় মানুষ এখন বিপদগ্রস্থ। এমতবস্থায় প্রাণী সম্পদ কর্মকর্তার এমন কাজ আশা করিনি। এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সনজয় বিশ্বাস নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিনা নোটিশে মতার দাপটে কিভাবে মির্জা কালাম অব্যহতি দেওয়া হল জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ করেননি।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













