স্টাফ রিপোর্টার ॥ যশোরের অভয়নগরে মোটরসাইকেলে দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর দুইজন সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের আলিপুর নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগলে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর অপর জনের মৃত্যু হয়। নিহতরা হলেন কুষ্টিয়া জেলার মিরপুর আলনা গ্রামের মোকছেদ আলীর ছেলে ব্যাটালিয়ন আনসার মো. নজরুল ইসলাম (৩৫)। তার ব্যাটালিয়ন আনসার আইডি নং- ০২৫০২। অপরজন গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়ার শমসের আলী খানের ছেলে ব্যাটালিয়ন আসনার মো. শাহাদাৎ হোসেন (৩৪)। তার ব্যাটালিয়ন আনসার আইডি নং- ১৪৫৮৯। প্রত্যদর্শী ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, শুক্রবার আনুমানিক ১ টা ৩০ মিনিটের সময় চালক ও আরোহীসহ খুলনাগামী একটি মোটরসাইকেল (কুষ্টিয়া-ল ১২-৩৫৩৭) আলিপুর নামক স্থানে পৌঁছায়। দ্রুত গতীর মোটরসাইকেলটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি পালিয়ে গেছে। মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত দুইজনের পরিবার এবং আনসার ও গ্রাম প্রতিরা বাহিনীর কর্মকর্তাদের সমন্বয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














