মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহামারী করোনার মধ্যেও থেকে নেই যৌতুক লোভী স্বামীর নির্যাতন। বাবার বাড়ী থেকে যৌতুকের টাকা এনে দিতে না পারায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভাটামতলা গ্রামের যৌতুক লোভী স্বামী সাগর হোসেন তার স্ত্রী এক সন্তানের জননী শিখা খাতুনকে (২০) পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভাটামতলা গ্রামে। আহত শিখা খাতুন জানান, তিন বছর পুর্বে আমার বাবা দুই লাখ টাকার দেন মহর ধার্য্য করে ফতেপুর ইউনিয়নের ভাটামতলা গ্রামের ইনামুল ইসলামের ছেলে সাগর হোসেনের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় আমাকে মারপিট করে আসছিলো। তিনি আরো জানান, শুক্রবার দুপুরেও আমাকে আমার অসহায় বাবার কাছ থেকে টাকা এনে দেওয়ার জন্য মারপিট শুরু করে। এঘটনায় আহত শিখা খাতুনের বাবা শরিফুল ইসলাম বাদি হয়ে সাগর,সাগরের বাবা ইনামুল ইসলাম ও রাজুকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...













