নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্যর বিরূদ্ধে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচির তালিকা প্রনয়নে চরম দুর্ণীতি অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। রোববার (১৭ মে) সরজমিন গিয়ে জানা যায়, কলোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বর গুরুপদ কুন্ডু নগদ অর্থ প্রদানের তালিকায় নিজ গ্রুপের বিত্তশালীদের নাম অন্তর্ভূক্ত করেছেন। এলাকায় হতদরিদ্র গরিবদের নাম বাদ দিয়ে বিত্তবান ব্যক্তির নাম দেয়ায় এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় বইছে। এছাড়া একই মোবাইল নাম্বর তালিকাভুক্ত একাধিক ব্যাক্তির নামের পাশে দেখা গেছে। করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তপন বিশ্বাসের ন্যুনতম মতামত না নিয়ে খামখেয়ালী ভাবে এ তালিকা প্রনয়ন করা হয়েছে। মুশুড়িয়াা গ্রামের হতদরিদ্র দিনমুজুরী, ভূমিহীন সৌরভ মিত্র, অজিত বিশ্বাস,উৎপল রায় সহ অনেকেই মেম্বরের তৈরী করা তালিকায় স্থান পাননি। অথচ বিত্তবান বিভূতি সরকারের নাম রয়েছে তালিকায়। যার ছেলে একজন কৃষি অফিসার এবং মেয়ে সরকারি চাকুরীজীবি। সম্পদশালী বিদুৎ সরকারের নাম রয়েছে তালিকায়। যার পরিবারে দুই জন চাকুরীজীবি। তাদের মত অনেক বিত্তবানের নাম রয়েছে। যাদের নামে বয়স্ক, বিধবা ভাতা ও ভিজিডি কার্ড রয়েছে সেই পরিবারেই কৌশল করে কার্ডধারীদের নামের পরিবর্তে অন্য সদস্যর নাম দেয়া হয়েছে। নিজ গ্রুপের ও স্বজনপ্রীতি করে দেয়া ব্যক্তিদের কয়েকজনের নামের পাশে ০১৩১২৪৯৭৫৪৮ নং মোবাইল থাকায় দুর্নীতির বিষয়টি অনেকটা স্পষ্ট হয়ে গেছে। এলাকার সচেতন মহল এই তালিকার সুষ্ঠ তদন্তপূর্বক ব্যবস্থ্যা গ্রহনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মেম্বর গুরুপদ কুন্ডুর সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মহিলা মেম্বর ঝুনু মল্লিক বলেন, এ নিয়ে লেখালেখির দরকার নেই। ইউপি চেয়ারম্যান আব্বাস আলী সর্দার বলেন, মেম্বরকে করোনা প্রতিরোধ কমিটির সাথে আলোচনা করে তালিকা তৈরি করতে বলা হয়েছে। যদি তিনি কমিটির কাউকে না জানিয়ে তালিকা করেন, আর দুর্নীতি অনিয়ম করেন, তাহলে সেটা গ্রহনযোগ্য হবে না। জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, একই মোবাইল নম্বরে কোন অবস্থাতেই একাধিক ব্যক্তিকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে না। কেউ এই অপচেষ্টাটি করলে তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...














