(নড়াইল জেলাা) প্রতিনিধি : নড়াইলে পিয়াঁজিও মটরস যশোর এর এমডি এস এম আশরাফুজ্জামান মুকুলের ব্যক্তিগত উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় লোহাগড়ার কাশিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এস এম আশরাফুজ্জামান মুকুল, নারী মেম্বার মর্জিনা বেগম, সাবেক মেম্বার মোহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ। নারী মেম্বার মর্জিনা বেগম বলেন, আমার ভাই এস এম আশরাফুজ্জামান মুকুল তার ব্যক্তিগত তহবিল থেকে এ সেবামুলক কাজ করছে। আমি তার পাশে থেকে দরিদ্র মানুষের সেবা করছি। সাবেক মেম্বার মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, পিয়াঁজিও মটরস যশোর এর এমডি এস এম আশরাফুজ্জামান মুকুল এই করোনাকালে শুধু নয় অন্যান্য সময়ে ও গরীব দুঃখীদের পাশে থেকে সহযোগিতা করে আসছে। এ ছাড়াও এলাকার মসজিদ মন্দির ও গরীব অসুস্থ্য রুগিদের ও আর্থিক সহযোগিতা করে আসছে। পিয়াঁজিও মটরস যশোর এর এমডি এস এম আশরাফুজ্জামান মুকুল বলেন, আমি নড়াইলের লোহাগড়ার গন্ডব গ্রামের এস এম আসাদুজ্জামানের সন্তান। বর্তমানে ব্যাবসায়িক কারণে যশোরে বসবাস করি। সেখানে অসহায় মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। কিন্তু আমার জন্মস্থান এলাকার দরিদ্র জনগনের জন্য আমার মন ব্যাথিত হয়। তাই আজ আমার ইউনিয়নের অসহায় দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করছি। আগামীতে ও আমার এ সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন আমার কোন রাজননৈতিক দলের সাথে সংম্পিক্ততা নাই। আমার উদ্ধেশ্য শুধু অসহায় মানুষের সেবা করা।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














