কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪৬ পিচ ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে বকুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বকুল উপজেলার নলতা ইউনিয়নের মাঘরী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে ২৬ জুন শনিবার রাত ১০ টার দিকে উপজেলার উত্তর চালতেবাড়িয়া হিজলার মোড় নামক স্থানে রাস্তার উপরে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ গোলাম মোহফা জানান, মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ বকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনায় জিল্লুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে, মামলা নাম্বার-১৯। আটককৃত আসামিকে ২৭ জুন রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল...
গুরুতর অসুস্থ বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ
ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহাম্মদ শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি আছেন। বর্তমানে সেখানে...
স্বামীর মৃত্যুর ১৫ মিনিট পর পৃথিবীর আলো দেখল নবজাতক, পরিবারে শোক ও কান্নার রোল
শহিদুল ইসলাম :যশোরের শার্শায় এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। তীব্র জ্বরে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর ঠিক ১৫ মিনিট আগে এক সুস্থ পুত্রসন্তানের জন্ম...
বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুসহ ছয় দফা দাবিতে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বৃহত্তর যশোর...














