স্টাফ রিপোর্টার : যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সভাপতি ও যশোর সদর উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক মো. সামসুজ্জামানের ৭জুলাই বুধবার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ৭ জুলাই ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকীতে বিএসপি ও পারিবারিক ভাবে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। কবি সামসুজ্জামানের ভাই বিশিষ্ট কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু জানান, ২০২০ সালে ৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয় সামসুজ্জামান। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকায় রেফার করেন। ৪ জুলাই ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে ৭ জুলাই সন্ধ্যায় তার মৃত্যু হয়। করোনায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছিলেন। ৮ জুলাই সকাল ১১ টায় জানাজা শেষে যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএসপি উদ্যোগে আগামী ৯ জুলাই শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী রকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না। এছাড়া পারিবারিক ভাবে বুধবার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার ভাই কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু। পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৫১ সালের ২০ অক্টোবর যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস (বাংলা) করে যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ অধ্যাপনা শুরু করেন। ২০১২ সালে তিনি অবসরে যান। তিনি মৃত্যুকালে দুই ছেলে মেয়ে, স্ত্রীসহ অসংখ্য আর্ত্মীয় স্বজন রেখে গেছেন। মো. সামসুজ্জামান যশোর সদর উপজেলা শিক্ষক সমিতি ও জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর সদর উপজেলা কৃষক লীগের সভাপতির এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক নিকেতনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...













