খুলনা প্রতিনিধি : খুলনার তিন হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার (৬ জুলাই) সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে করোনায় আক্রান্ত ১৩ জন এবং এই রোগের উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে আটজন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে পাঁচজনের মৃত্যু হয়েছে। খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপারসন ডা. সুহাসরঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে চারজন মারা যান। করোনায় মৃতরা হলেন- খুলনা মহানগরীর চানমারী এলাকার মমতাজ বেগম (৫৫), খালিশপুরের রহিমা পারভীন, সোনাডাঙ্গার মনোয়ারা বেগম (৫০) এবং বাগেরহাট জেলার ফকিরহাটের সুব্রত পাল (৪৫)। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জন। যার মধ্যে রেড জোনে ১০৯ জন, ইয়েলো জোনে ৩১ জন এবং আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হয়েছেন ৩৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, ২৪ ঘণ্টায় তাদের হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর বড় বয়রা এলাকার নোভারানী দাশ (৭৫), ডুমুরিয়ার নজরুল ইসলাম (৬৮), পাইকগাছার কপিলমুণি এলাকার শোভারানী সাহা (৭৫) এবং বাগেরহাট সদরের মাহমুদা বেগম (৫৫)। এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১৩৪ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন নয়জন ও এইচডিইউতে আছেন ১১ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। পিসিআর ল্যাবে ৬২টি নমুনা পরীক্ষায় ৪৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, নগরীর খালিশপুরের জিল্লু মিয়া (৬৫), রহিমনগরের আমির হোসেন (৬৫), রূপসার নন্দনপুরের শরিফুল ইসলাম (৫২), বাগেরহাটের ফকিরহাট উপজেলার শারমিন বেগম (৪৫) এবং একই উপজেলার মারিয়া (৩৯)। এছাড়া এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন, তার মধ্যে ৩৬ জন পুরুষ ও ৩৪ জন মহিলা। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশচন্দ্র দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ইউনিটে কারও মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হওয়া ৪৫ জন রোগী ভর্তি রয়েছেন; যার মধ্যে আইসিইউতে রয়েছেন দশজন।
মোংলায় পশুর নদীতে নিঁখোজ যুবকের মরদেহ উদ্ধার
মাসুদ রানা,মোংলা : মোংলার বাগেরহাট জেটি এলাকায় গোসল করতে নেমে নিঁখোজ সাবিত খান (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার...
মাগুরায় যুবদল নেতা সাকের হত্যা: জড়িতদের গ্রেপ্তার ও পরিবারের সদস্যদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের...
শ্রীকান্তনগর মসজিদে সাউন্ড সিস্টেম ও দেয়াল ঘড়ি দিলেন নাজমুল হোসেন
কুয়াদা (যশোর) সংবাদদাতা : যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর গুচ্ছগ্রামের হযরত উসমান (রা.) জামে মসজিদে সাউন্ড সিস্টেম ইউনিট ও দেয়াল ঘড়ি...
পাইকগাছায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ও ট্যাব বিতরণ শুরু
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এবং ‘ইশতেহারের অঙ্গীকার, ফ্যামিলি কার্ড সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড...
কালীগঞ্জে ট্রাক চাপায় একজন নিহত
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ, (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা...














