শালিখা (মাগুরা) প্রতিনিধি: মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছেন মাগুরার শালিখা উপজেলার পোড়াগাছি গ্রামের শ্রেয়ান ফার্মেসির স্বতাধিকারী সজল কুমার বিশ্বাস। ছোটবেলা থেকেই মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ ও পরোপকারী মনোভাব ছিল বলে জানান এলাকাবাসী। স্থানীয় একাধিক লোককে জিজ্ঞাসা করলে তারা বলেন, করোনা প্রতিরোধে মাস্ক, থার্মোমিটার, খাবার স্যালাইন, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন উপকারী জিনিস বিতরণ করেছেন পাশাপাশি যেকোনো সময় মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন তিনি। এমনই একজন উপকারভোগী রুনা আক্তার বলেন, কিছুদিন আগে আমার বাবা (আশরাফ খান) মারা গেলে লোকজন করোনা হয়েছে ভেবে কেউ তার পাশে যায়নি কিন্তু সজল দাদাকে দেখেছে সার্বক্ষণিক আমার বাবার পাশে থাকতে যা সত্যিই বিরল দৃষ্টান্ত। নিজ প্রাণের মায়া ত্যাগ করে মানুষের পাশে দাঁড়ান কেন ? এমন প্রশ্নের জবাবে সজল কুমার বিশ্বাস বলেন, ২০০৮ সালে আমি সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরে মাস্টার্স এ পড়াশোনা করতাম তখন সেখানে একটি সমাবেশে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেছিলেন, তোমরা পড়াশোনার পাশাপাশি মানুষের সেবা করবে যা একটি মহৎ গুণ। মূলত সেই কথায় উদ্ভুদ্ধ হয়েই আমি মানব সেবায় নিজেকে নিবেদিত রাখার চেষ্টা করি। তিনি আরো বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই আমি এ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি যা ভবিষ্যতে অব্যাহত থাকবে।
কালীগঞ্জে বিএনপির কার্যালয়ে আগুন
স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হাসিলবাগ গ্রামে বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে এ...
ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন...
ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ৪৮৫ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত, বিপাকে কৃষক
অভয়নগর (যশোর) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দুই দিনের টানা বৃষ্টিতে যশোরের অভয়নগরে মাঠে কেটে রাখা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মাঠে...
মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা হামলার চেষ্টা , যুবক আটক
মাসুদ রানা,মোংলা : মোংলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় মো. রাকিব খান (২৬) নামে এক যুবককে আটক করেছে...
কলারোয়ায় তিন দিনের বর্ষণে আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।...














