মোংলা প্রতিনিধি ঃ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৭৩ টি কচ্ছপসহ একজনকে আটক আটক করেছে মোংলা কোস্টগার্ড। এ তথ্য আজ দুপুরে সাংবাদিকদের এক প্রেস নোটের মাধ্যমে জানায় কোস্টগার্ড। প্রেস নোটে বলা হয়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি বেইস মোংলার একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানাধীন আপাবাড়ির দিগরাজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৭৩ টি বিলুপ্ত প্রায় মিঠা পানির সুন্ধি প্রজাতির কচ্ছপসহ ০১ জন কচ্ছপ ব্যবসায়ীকে আটক করে। আটককৃত ব্যক্তি মোংলা দিগরাজ এলাকার মঙ্গল চন্দ্র রায়’র ছেলে মনোজ রায় (৩০) জব্দকৃত কচ্ছপ এবং ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরণ বিভাগ, খুলনা এর নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত বিরল প্রজাতির কচ্ছপসমূহ বাগেরহাটের হযরত খানজাহান আলীর (রঃ) দিঘিতে অবমুক্ত করা হবে বলে জানায় কোস্টগার্ড । আটককৃত কচ্ছপ ব্যবসায়ীদের মতই কিছু অসাধু ব্যক্তিরা তাদের নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন ভাবে এ সকল অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে যার কারণে সুন্দরবনসহ জীববৈচিত্রের বিভিন্ন প্রাণীজ সম্পদ বিলুপ্তির মুখোমুখি। কোস্টগার্ড আরো জানায়, তাদের আওতাভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি ডাকাতি দমন, অবৈধ অনুপ্রবেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রনসহ বন্যপ্রাণী সংরণে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...













