বাগআঁচড়া প্রতিনিধি ঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগে সাগর(২৮),সুমন(১৮),নাহিদ(২৫) নামে তিন জনের নামে একটি ধর্ষণ মামলা হয়েছে। এর মধ্যে সাগর নামের ধর্ষককে আটক করেছে পুলিশ। বাকি দুই আসামি পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে। আটক,সাগর সোনাতনকাটি গ্রামের আক্তারুল ইসলামের ছেলে এবং পলাতক আসামি সুমন একই গ্রামের শফিকুল ইসলাম কলুর ছেলে ও নাহিদ সাতীরা জেলার কলারোয়া উপজেলার ধানঘুরা গ্রামের রেজাউল সর্দারের ছেলে। জানাগেছে,গত শনিবার ২৪ জুলাই রাত ৮টার দিকে ঐ কিশোরী প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে তিন লম্পট অন্ধকারে কিশোরীর পথ আটকে মুখ চেপে ধরে টেনে হেঁচড়ে পুকুর পাড়ের জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ শেষে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। মেয়েকে না পেয়ে কিশোরীর বাবা আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার নাম ধরে ডাকতে থাকলে ধর্ষণকারীরা তাকে পানিতে রেখে পালিয়ে যায়। পরে কিশোরীর পিতা গরীব ভ্যান চালক ও চাচাতো ভাই সুমন আহত অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হওয়ায় গত ২৬ জুলাই সোমবার সোনাতনকাটি গ্রামের পাড়ার ভিতরে একটি রুমের ভিতর তালা বদ্ধ ঘরে টাকার বিনিময়ে মিমাংশার চেষ্টা করে একটি মহল। খবর পেয়ে ঘটনাস্থলে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপস্থিত হলে মিমাংসার চেষ্টাকারীরা সটকে পড়লে পুলিশ আসামি সাগরকে আটক করে এবং ধর্ষনের শিকার কিশোরীকে হেফাজতে নেওয়া হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বদরুল আলম খান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাগর স্বীকার করেছে তারা তিনজন মিলে এ অপকর্ম করেছে। বাকি দুই আসামিকে আটকের চেষ্টা চলছে এবং মেয়েটিকে ডাক্তারী পরীার জন্য যশোর সদর হাসপাতলে পাঠানো হবে বলে তিনি জানান।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














