চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় করোনাকালিন খোলা বাজারে চাল ও আটা ক্রয় করতে নিম্ন আয়ের মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। করোনা ভাইরাস সংক্রমনে আরোপিত বিধিনিষেধে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষের সহায়তা প্রদানের জন্য সরকার গত রোববার থেকে শুরু করেছে বিশেষ ওএমএস। চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। এরইমধ্যে চৌগাছা পৌরসভার ৫টি বিক্রয় কেন্দ্রে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন ও উপজেলা খাদ্যগুদাম কর্মকর্তা পলাশ আহমেদ ৬নং ওয়ার্ডের মেসার্স মেহেদী হাসানের বিক্রয়কেন্দ্র পরিদর্শ করেন। এসময় মেসার্স মেহেদী হাসানের সত্বাধিকারী সিরাজুল ইসলাম, ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। খোলা বাজারে বিক্রয় ডিলার মেসার্স মেহেদী হাসানের সত্বাধিকারী সিরাজুল ইসলাম বলেন সকাল থেকেই বিক্রয় কেন্দ্রে উপচে পড়া ভিড় হচ্ছে। বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ সকাল থেকেই লাইনে দাড়িয়ে চাল-আটা ক্রয় করছেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামান লিটন বলেন, বিশেষ নির্দেশনা পেয়ে রোববার থেকেই পৌরসভার ৫টি পয়েন্টে বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। বিক্রয় কেন্দ্রগুলি থেকে আগামী ৭ আগস্ট পর্যন্ত শুক্রবার ব্যতীত প্রতিদিন নিম্ন আয়ের একজন ব্যক্তি ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল এবং ১৮ টাকা কেজি দরে ৫ কেজি করে আটা ক্রয় করতে পারবেন। তিনি আরও জানান প্রত্যেক ডিলার প্রতিদিন ৯শ কেজি চাল এবং ৬শ কেজি আটা নির্ধারিত বিক্রয় কেন্দ্রে বিক্রি করবেন।
নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর, বসছে ১৭৬টি এআই ক্যামেরা
ডি এইচ দিলসান : নিরাপত্তার চাদরে মুড়তে যাচ্ছে যশোর শহর। মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে শহরের ৫৭টি গুরুত্বপূর্ণ...
চৌগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি...
ইজিবাইক চালিয়ে সংসার চালানো সাবেক ছাত্রদল নেতার পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট...
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের পাশে দাঁড়িয়েছে জেলা পরিষদ প্রশাসক।...
স্বপ্ন হতে হবে আকাশছোঁয়া’, কিশোরীদের বললেন মাগুরার পুলিশ সুপার
সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: ‘বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি’—এ প্রতিপাদ্য সামনে রেখে মাগুরার শালিখায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লি কর্মসংস্থান...
বাঘারপাড়ায় মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশনের বর্ষপূর্তি ১০৪ গুণীজন ও ২০ কৃতি শিক্ষার্থী পেলেন সংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে ‘মহিউদ্দীন বিশ্বাস ফাউন্ডেশন’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১০৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক...














