জেলা প্রতিনিধি নড়াইল থেকে : জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলার সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের সিয়াম নামে ১২ বছর বয়সী এক কিশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে, সে কান্সারে আক্রান্ত ছিল। এছাড়া লোহাগড়া উপজেলার হাটপাচুড়িয়া গ্রামের কবির আহম্মেদ চিকিৎসাধীন অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। জেলায় এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নড়াইলে ৩৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৯.২৩ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট ৪১৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এরমধ্যে সদরে ২ হাজার ২৯ জন, লোহাগড়ায় ১ হাজার ৩৮৯ জন ও কালিয়ায় রয়েছে ৭২০ জন। রবিবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে, নড়াইলে করোনাভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে শনিবার সকাল-থেকে রাত পর্যন্ত নড়াইল, কালিয়া ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণের নেতৃত্বে জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি মেনে না চলা ও মাস্ক পরিধান না করা এবং সরকারঘোষিত লকডাউনের আইন অমান্য করার অপরাধে এবং সড়ক পরিবহন আইন-২০১৮ আইনের আওতায় মোট ২২ জনকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন
যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
কোন মামলা ছাড়াই সাংবাদিককে পুলিশী হয়রানির অভিযোগ কেশবপুরে আইনশৃংখলা বিষয়ক সভা
যশোর অফিস : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে নিবার্হী অফিসারের সভাকক্ষে উপজেলা নিবার্হী অফিসার...
যশোরে পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪
যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে সাড়ে ৩৮ কেজি গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার...
সভাপতি – অধিবাস, সম্পাদক – বিদ্যুৎ, পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
পাইকগাছা প্রতিনিধি : জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। ৯ নভেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪...
চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে কঠোর...
চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা...













