ভ্রাম্যমাণ প্রতিনিধি : যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের হাটবিলা বয়রাতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে মো. সিহাব (১৪) নামে এক শিার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৩ আগস্ট) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সিহাব ঐ গ্রামের হাবিবুর রহমানের ছেলে। সে রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির নবম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে সিহাব তার ছোট বোন মোহনা (৭) কে নিয়ে হাটবিলা বয়রাতলা জামে মসজিদের সামনের পুকুরে গোসল করছিলো। একপর্যায়ে সিহাব ডুব দিলে আর ওঠেনি। পরে তার ছোট বোন মোহনা তার বাড়িতে জানালে স্থাণীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সুপ্রভাত জানান, আমি ইতিমধ্যে পানিতে ডুবে শিার্থীর মৃত্যুর খবর জেনেছি। তার মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রয়েছে। আমরা ঐ শিার্থীর লাশ তার পরিবারের নিকট হস্তান্তরের জন্য কাজ করছি।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













