মোহাচ্ছান আলী শাওন, কেশবপুর (যশোর) ভ্রাম্যমান প্রতিনিধি :কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা চাউল, ডাউল, তেল-সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ১ শত ১ জন পরিবহন শ্রমিকদের মাঝে চাউল, ডাউল, তেল-সহ খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ বিজিবুল ইসলাম। এসময় পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর সহ সাধারণ সম্পাদক এস এম মজিবুর রহমান (বাঘা) ও পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর কার্যকরী সদস্য আসিফ খান উপস্থিত ছিলেন। এব্যাপারে পরিবহন শ্রমিক সংস্থা ২২৭ এর সহ সাধারণ সম্পাদক এস এম মজিবুর রহমান বলেন, শেখ হাসিনার সরকার শ্রমিক বান্ধব সরকার। ইতিপূর্বে করোনা ভাইরাস সংক্রামন রোধে লকডাউনে ক্ষতিগ্রস্থ পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসাবে পরিবার প্রতি মোবাইলের মাধ্যমে ২ হাজার ৫ শত টাকা করে পেয়েছেন এবং যে সকল শ্রমিক পরিবার নগদ অর্থ সহায়তা পাননি আগামীতে তাদেরকেও প্রদানের প্রক্রিয়া চলছে।
যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
যবিপ্রবি প্রতিনিধি: আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও...
কুয়াদা বাজুয়াডাঙ্গা যুবসমাজের উদ্যোগে স্বেচ্ছায় রাস্তা সংস্কার, চলাচলে স্বস্তি
ইদ্রিস আলম, যশোর : সদর উপজেলাধীন রামনগর ইউনিয়নের কুয়াদা-বাজুয়াডাঙ্গা গ্রামে এক পুকুর পাড় সংলগ্ন দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় একদল যুবসমাজ ।...
স্বামী ও তাদের পরিবারের কোন সদস্য ছাড়াই পিতার বাড়িতে বিথীর দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি : ভালোবেসে মোবাইল ফোনে বিয়ে করেছিলো বিথী খাতুন পাশের গ্রামের প্রবাসী লিটন হোসেনকে।কথা ছিলো একে অপরকে শত বাঁধা বিপত্তি আসলেও ছেড়ে...
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
নড়াইল প্রতিনিধি : “ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার...
চৌগাছা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত কমিটি গঠনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা
চৌগাছা (যশোর)প্রতিনিধি:যশোরের চৌগাছা প্রেস ক্লাবেট সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে চৌগাছা-যশোর রোড সংলগ্ন ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ক্লাবের আহ্বায়ক শিহাব উদ্দীনের...














