নিজস্ব প্রতিবেদক, যশোর: বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), যশোর
শাখার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ও নতুন সদস্যদের সঙ্গে
মতবিনিময় করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।
মতবিনিময়কালে তিনি ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়ন, ক্রীড়াঙ্গনের ইতিবাচক
সংবাদ পরিবেশন এবং যশোরের ক্রীড়াঙ্গনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ওপর
গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,
পেশাগত দক্ষতা ও ঐক্য বজায় রাখার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর শাখার নবনির্বাচিত কমিটির
সভাপতি আব্দুর রহিম কালু, সাবেক সভাপতি চিন্ময় সাহা সহসভাপতি এবিএম
আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুকুলসহ কমিটির অন্যান্য
কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক
দেলোয়ার হোসেন দিলসান, কোষাধ্যক্ষ মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক
সম্পাদক মো. কাওসার আলী, দপ্তর সম্পাদক এ কে এম গোলাম সারওয়ার এবং
নির্বাহী সদস্য অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, আ ফ ম আসাফুদ্দৌলা টিটো,
মোয়াজ্জেম হোসেন মঞ্জু ও ইমরান হোসেন পিংকু।
এ ছাড়া সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রতন সরকার, রুহুল
আমিন, জয়ন্ত বসু, গালিব হাসান পিন্টু, বাবু, রাহুল রায়, হিমেন, শামীম,
রিপন, এনামুল, পরাগ, আজাদ, স্বজন, সোহেল রানা, রাকিব হোসেন, আয়ুব
হোসেন মনা, দেবু মল্লিক ও বাদশাহ।
মতবিনিময় সভায় ক্রীড়া লেখক সমিতির নেতৃবৃন্দ প্রেসক্লাব যশোরের
সভাপতির সঙ্গে নিজেদের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও যশোরের
ক্রীড়াঙ্গনের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি যশোর শাখা ক্রীড়া সাংবাদিকতা ও
ক্রীড়াঙ্গনের বিকাশে কাজ করে যাচ্ছে। নবনির্বাচিত কমিটির মাধ্যমে এ
কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
Home
যশোর স্পেশাল প্রেসক্লাব যশোরের সভাপতির সঙ্গে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির নবনির্বাচিত কমিটি ও নতুন...














