নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে আদালতের কাঃ বিঃ ১৪৪ ধারা ভঙ্গ করলেন বাদী মোঃ আরজ আলী মোল্যা। ঘটনাটি ঘটেছে জেলার নড়াগাতির থানার জয়নগর ইউনিয়নের কেশবপুর গ্রামে। জানা গেছে গত মাসের ১৯/০৭/২০২১ ইং তারিখে বিজ্ঞ আদালত কেশবপুর মৌজার বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান চৌধূরীর ১৮ শতক জমির উপর স্থিতি অবস্থা বিরাজমান রেখে ১৪৪ ধারা জারি করেন। যে কারনে জয়নগর ইউনিয়নের উপ-সহকারী ভ’মি কর্মকর্তা (তহশিলদার) মোঃ ইদ্রিস আলী ০৯.০৮.২০২১ ইং তারিখে সরেজমিনে দেখে প্রতিবেদন করতে যান। সরেজমিনে গিয়ে দেখা গেছে বাদী কেশবপুর গ্রামের মৃত আমিন মোল্যার ছেলে মোঃ আরজ আলী মোল্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উক্ত জমির মাঝখানে বাশের একচালা তৈরি করেছেন। বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান চৌধূরী জানান, বিগত ০৬.০৭.১৯৯১ সালে কেশবপুর গ্রামের রাজেন্দ্রনাথ বিশ^াসের নিকট থেকে বর্তমান কেশবপুর মৌজার ৪০ নং বিআরএস খতিয়ানের ২১২ হাল দাগের ১৮ শতক জমি ক্রয় করে অদ্যাবধি খাজনা দাখিলা কেটে ভোগ দখল করে আসছি। আমার সন্তানেরা ঢাকায় চাকুরী করেন বিধায় আমি ও আমার স্ত্রী ঢাকায় বসবাস করি। এই সুবাধে মোঃ আরজ আলী মোল্যা আমার জমিতে অবৈধ দখল দেওয়ার উদ্দেশ্যে নানান ষড়যন্ত্র করছে। যার ফলে আমার জমির উপর গত ০৮.০৮.২০২১ ইং তারিখে ৪ খানা বাশঁ পুতে একচালার মত করে দখল বোঝাতে চাচ্ছে। অথচ আরজ আলীই বাদী হয়ে গত মাসের ১৯/০৭/২০২১ ইং তারিখে জমির উপর কাঃ বিঃ ১৪৪ ধারা জারি করান। জমির উপর বাশেঁর একচালা তৈরি প্রসঙ্গে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ ইকরাম হোসেন বলেন, মোঃ আরজ আলী মোল্যা গত ০৮.০৮.২০২১ ইং তারিখে বিজ্ঞ আদালতের কাঃ বিঃ ১৪৪ ধারা অমান্য করে বাশেঁর ঘর তৈরি করতে গেলে আমরা খবর পেয়ে বাধা দিয়ে কাজ বন্ধ করে দেই। বাদী মোঃ আরজ আলী মোল্যা বলেন,এখানে আমার ৩৬ শতক জমি আছে এবং আমি ভোগ দখল করে আসছি। এ বিষয়ে জয়নগর ইউনিয়নের উপ-সহকারী ভ’মি কর্মকর্তা (তহশিলদার) মোঃ ইদ্রিস আলী বলেন,আদালতের নির্দেশে সরেজমিন দেখতে এসেছি এবং সত্য ঘটনা আদালতকে জানাবো। এ বিষয়ে কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভ’মি) মোঃ জহিরুল ইসলাম বলেন, জোর পূর্বক বাশেঁর একচালা বা ঘর তৈরি করলেই জমির দখলকারী বা মালিক বলে ধরে নেওয়া যায়না। কাগজপত্র ও সংশ্লিষ্ট সকল বিষয় যাচাই বাছাই করেই এ বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













