স্টাফ রিপোর্টার : মঙ্গলবার অনলাইনে জুম সংযোগের মাধ্যমে যশোরে সাংবাদিকদের প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিণে ২৫ জন পেশাদার সাংবাদিক অংশ নেন। এছাড়া কর্মশালায় খুলনা ও সাতীরা জেলার আরও ২৫ সাংবাদিক অংশ গ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স ইউনিভার্সিটি’র (জেএইচইউ), সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (সিসিপি) ও উজ্জীবন কর্মসূচির যৌথ উদ্যোগে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) দেশের ৮ বিভাগের ৫০০ সাংবাদিককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিণের কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগের খুলনা, যশোর ও সাতীরা জেলা’র সাংবাদিকদেরকে নিয়ে এ প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কোর্সটির সামগ্রিক দিক নির্দেশনা প্রদান করছেন উজ্জীবন বাংলাদেশ এর চিফ অব পার্টি ডা. কাজী ফয়সাল মাহমুদ ও সমন্বয় করছেন আউটরিচ কর্মকর্তা এএফএম ইকবাল। বিএমএসএফ-এর মহাসচিব খায়রুজ্জামান কামালের সার্বিক তত্বাবধানে প্রকল্পটি সমন্বয় করছেন সিনিয়র সাংবাদিক ও বিএমএসএফ-এর মিডিয়া রিলেশন কো-অর্ডিনেটর সৈয়দ সফি। আর বিএমএসএফ’র স্থানীয় সমন্বয়ক এইচ আর তুহিন যশোরে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণের দেখভাল করেন। প্রশিণ কর্মশালায় করোনাভাইরাসের হাত থেকে কিভাবে নিজেকে রা করা যায়, ব্যক্তিগত সুরা সরঞ্জাম কি, টিকা নেয়ার প্রয়োজনীয়তা, কার্যকারিতা, দায়িত্বশীল সাংবাদিকতাসহ নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালায় অন্যাদের মধ্যে উজ্জীবনের টেকনিক্যাল এ্যাডভাইজার ডা. তাজকেরা নুর লিপি, ডা. নুসরাত সুলতানা, কনসালটেন্ট জন্স হপকিন্স উম্মে কাউসার সুমনা, বাংলাদেশ সংবাদ সংস্থার ডেপুটি চিফ নিউজ এডিটর সম্পাদক শওকত আলী, জাতীয় প্রেসকাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক শাহানাজ বেগম পলি ও বিএমএসএপ’র সহসভাপতি শাপলা রহমান আলোচনা করেন। এছাড়া প্রশিণে অংশগ্রহণকারীদের মধ্যে খুলনার নুরুজ্জামান, এনামুল হক, আজগর হোসেন সাব্বির, যশোরের ইন্দ্রজিৎ রায়, সাতীরার মোস্তাফিজুর রহমান উজ্জল, এম কামরুজ্জামান, আসাদ সরকার, অসীম বরণ চক্রবর্তী, আজিজুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত সিপাহি-জনতার...
মসজিদের জমি দখলের চেষ্টা বন্ধের দাবিতে কৃষ্ণনগরে মানববন্ধন
মোঃ আলাউদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে পিত্তিরাজতলা বায়তুল আমান জামে মসজিদের জমি জবরদখলের চেষ্টা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে অপপ্রচার...
পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৬’শ দুস্থ রোগীকেচিকিৎসা সেবা প্রদান
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার প্রায় ৬'শ দুস্থ রোগীকে মেডিসিন, অর্থোপেডিক্স ও গাইনী সহ রোগের চিকিৎসা সেবা প্রদান করা...
কালীগঞ্জে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে...
আটুলিয়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করেন ইউপি সদস্য শহিদুল ইসলাম
মনিরুজ্জামান জুলেট: সাতক্ষীরা শ্যামনগর আটুলিয়া ইউনিয়নে ০৬ নং ওয়ার্ডের সরদার পাড়ায় কালভার্ট নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
এলাকারক্ষ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে
সম্প্রতি...













