অভয়নগর প্রতিনিধি ঃ অভয়নগর নওয়াপাড়ায় অভয়নগর রিপোর্টাস ইউনিট কøাবের প্রধান কার্যালয় সরদার প্লাজায় আজ শনিবার সকাল ১১.০০ ঘটিকার সময় অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও জনপ্রিয় নেতা সরদার ওলিয়ার রহমানের সভাপতিত্বে মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সভায় উপদেষ্টা সদস্য ডাঃ মোঃ বদরুজ্জামান ও বিনয় কৃষœ রায় উপস্থিত ছিলেন। এছাড়া সাংবাদিক কাজী মোস্তাক আহমেদ, মোঃ সিরাজুল ইসলাম, তাজ উদ্দিন বাদল, মোঃ দবির উদ্দিন মোল্যা, ফেরদৌস হোসেন বাবু, মোঃ কামরুজ্জামান, ইফতেখার আহমেদ, শেখ মোঃ আবুল বাশার, হাবিবুর রহমান, মোঃ শামিম, মোঃ আরমান, মোঃ জয়নাল, মোঃ আসিফ, শহিদুল ইসলাম প্রমুখসহ কাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। কমিটিতে গৃহীত বিগত সকল সিদ্ধান্ত সর্ব সন্মতিতেক্রমে অনুমোদিত হয়। উপদেষ্টা সরদার ওলিয়ার রহমান বলেন, বর্তমানে অভয়নগরে ব্যাপকভাবে হলুদ সাংবাদিকতা চলছে। সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি, অন্যের সম্পত্তি জবর দখল, মানুষকে অহেতুক হয়রানি চলছে। আমরা অভয়নগর রিপোর্টাস ইউনিট কাবের মাধ্যমে কলম ধরে এ সকল অপতৎপরতার বিরুদ্ধে কঠিনভাবে রুখে দাড়াবো।
যশোর-৩ সদর আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার, অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে বিশাল প্রচার...
স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার...
যশোর শহর অটো রিকসা-ভ্যান শ্রমিক মালিক ঐক্যপরিষদের যৌথ সভা, যশোর-৩ সদর আসনে ধানের...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ সদর আসনে ধানের
শীষ প্রতিকের পক্ষে এক মতবিনিময় সভা গতকাল দুপুরে প্রেস ক্লাব যশোরের
গোলাম মাজেদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।...
বিকেএফের সার্টিফাইড কারাতে কোচেস লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ টুটুল
যশোর অফিস : দেশব্যাপী কারাতে কোচদের মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কারাতে ফেডারেশনের (বিকেএফ) উদ্যোগে আয়োজিত কোচেস সেমিনার ও লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যশোরের ইমরান হাসান...
জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মবিরতি
যশোর, নিজস্ব প্রতিবেদক : জাতীয় বেতন কমিশনের ৯ম পে-স্কেলের সুপারিশ দ্রুত বাস্তবায়ন ও এ সংক্রান্ত গেজেট প্রকাশের দাবিতে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মবিরতি...
যশোরে দুই কেজির গাঁজা জব্দ মা আটক,ছেলে পলাতক
স্টাফ রিপোর্টার, যশোর : যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর সদর উপজেলার চূড়ামনকাটি সাজিয়ালী গ্রামের একটি বাড়ি থেকে ২ কেজি গাজা সহ শাহানারা বেগম...















